October 22, 2026, 9:19 am
শিরোনাম :
আফগানিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় বিদায় বাংলাদেশের, হৃদয়ের আক্ষেপ ১০০ রান নিয়ে আমি মুসলিম, কিন্তু নামাজ পড়ি না’: শাবানা আজমি নিরাপত্তাঝুঁকিতে সৌদি আরব ছাড়ছেন মার্কিন দূতাবাসের কর্মী ও পরিবার বাংলাদেশের দুর্গাপূজা চমকে দেওয়ার মতো, প্রশংসায় ময়ূখ রঞ্জন চট্টগ্রামে এনসিপি নেতা তানভীরুল ইসলামের মৃত্যু মতপ্রকাশের স্বাধীনতা রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: তথ্যমন্ত্রী হিমছড়িতে সাগরে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিএমইউতে ভূমিমন্ত্রী মিনু শ্রীপুরে ভয়াবহ আগুনে মসজিদসহ একাধিক দোকান পুড়ে ছাই

ব্যাটিং ব্যর্থতায় বিদায় বাংলাদেশের, হৃদয়ের আক্ষেপ ১০০ রান নিয়ে

অভয়নগর প্রতিবেদক

 

ত্রিদেশীয় সিরিজে টানা ব্যাটিং ব্যর্থতায় বিদায় নিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারের পর আফগানিস্তানের বিপক্ষেও ৭ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে দলটি। ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক তাওহীদ হৃদয় জানিয়েছেন, ব্যাটিংয়ে অন্তত ১০০ রান কম করেছে তাঁর দল। লিটন দাসের চোটের কারণে সিরিজে নেতৃত্ব দেওয়া হৃদয়ের মতে, টপ অর্ডারের ব্যর্থতাই হারের মূল কারণ।

হৃদয় বলেন, একই ভুল বারবার করছে বাংলাদেশ। শুরুতেই কয়েকটি উইকেট হারিয়ে ফেলায় দল চাপে পড়ে যায়। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, টপ অর্ডারের ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে কাজ করতে হবে। তাঁর মতে, ব্যাটিংয়ের জন্য ভালো উইকেটে ৪০-৫০ রান নয়, অন্তত ১০০ রান বেশি করা প্রয়োজন ছিল।

আসন্ন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের আগে এই সিরিজ থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন হৃদয়। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও উন্নতির প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি। হাতে সময় আছে উল্লেখ করে বাংলাদেশ অধিনায়ক আশা প্রকাশ করেন, নিজেদের ভুল শুধরে ঘুরে দাঁড়াতে পারবে দল। এশিয়া কাপ দেশের মাটিতে হওয়ায় ভালো প্রস্তুতির ওপরও গুরুত্ব দেন তিনি।



ফেসবুক কর্নার