October 22, 2026, 7:31 am
শিরোনাম :

বাংলাদেশের দুর্গাপূজা চমকে দেওয়ার মতো, প্রশংসায় ময়ূখ রঞ্জন

অভয়নগর প্রতিবেদক

 

বাংলাদেশের এবারের দুর্গাপূজার আয়োজনের প্রশংসা করেছেন ভারতের টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “বাংলাদেশের পুজো এবার চমকে দেওয়ার মতো। সাবাশ বাংলাদেশ!” বিশেষ করে চট্টগ্রামের পূজামণ্ডপগুলোর আয়োজন তাঁকে মুগ্ধ করেছে বলে জানান তিনি।

চট্টগ্রামের ষোড়শীকুঞ্জ সর্বজনীন পূজা উদযাপন পরিষদ ও উত্তর কাট্টলী তালুকদার বাড়ির বাণী মন্দির প্রাঙ্গণের আয়োজনকে নিজের চোখে সেরা বলে উল্লেখ করেন ময়ূখ রঞ্জন। পাশাপাশি খলিফাপট্টি ও ব্রজধাম স্মৃতি সংসদসহ অন্যান্য পূজামণ্ডপেরও প্রশংসা করেন তিনি। কলকাতার পুরস্কার আয়োজকদের চট্টগ্রামের পূজামণ্ডপগুলোর জন্য পুরস্কার রাখার আহ্বান জানান। ডিজিটাল মাধ্যমে বাংলাদেশের প্রতিমা দেখার অভিজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে সরাসরি প্যান্ডেল ঘুরে দেখার আগ্রহও প্রকাশ করেন তিনি।

ময়মনসিংহের দুর্গাবাড়ি রোডে সিঁদুরখেলার মিছিল, কুমিল্লার রথযাত্রা ও দুর্গাপূজার আয়োজনেরও প্রশংসা করেন এই সাংবাদিক। ময়মনসিংহের অনুষ্ঠানে দেবের ‘ভজগৌরাঙ্গের নাম রে’ গানের তালে সনাতনীদের নাচের কথা উল্লেখ করে পরবর্তী আয়োজনে দেব ও শাকিব খানকে সরাসরি যুক্ত করার প্রস্তাব দেন। এ ছাড়া কুমিল্লার বরুড়া গ্রামে নতুন করে দুর্গাপূজা শুরু হওয়াকে স্বাগত জানিয়ে নিজের শিকড় ও ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান তিনি।



ফেসবুক কর্নার