October 22, 2026, 7:35 am
শিরোনাম :

চট্টগ্রামে এনসিপি নেতা তানভীরুল ইসলামের মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

 

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তানভীরুল ইসলাম (২৬) মারা গেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) বায়েজিদ থানার টেক্সটাইল এলাকার ভাড়া বাসায় বিষপানের পর অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়। বুধবার রাতে বিষয়টি জানাজানি হয়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন।

তানভীরুল এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য এবং বায়েজিদ থানা কমিটির যুগ্ম সদস্য সচিব ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার হিলপাড়া গ্রামে। তাঁর বাবা মো. আবু ইউসুফ ও মা তাসলিমা বেগম। তিনি চট্টগ্রামের বায়েজিদ থানার টেক্সটাইল এলাকায় জামাল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।

চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মইনুদ্দিন জানান, জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়েছিলেন তানভীরুল। তিনি তালিকাভুক্ত আহত জুলাইযোদ্ধা ছিলেন। গুলির ক্ষতস্থানে সংক্রমণ হওয়ায় তাঁকে নিয়মিত হাসপাতালে যেতে হতো। দীর্ঘদিন ধরে শারীরিক যন্ত্রণায় ভুগছিলেন বলেও জানান আরিফ মইনুদ্দিন। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



ফেসবুক কর্নার