October 23, 2026, 9:16 am
শিরোনাম :
স্নাইপার মন্তব্যের সাহস বিরোধীদল জুগিয়েছে, দাবি রাশেদের এনসিপির ১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদে নতুন মুখ, বাদ দুই চিকিৎসাধীন মঈন খানকে দেখতে এভারকেয়ারে রাষ্ট্রপতি দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ছয় বাংলাদেশি ইলিয়াস আলীর উন্নয়নের ধারায় বিশ্বনাথ-ওসমানীনগরে ৫০ সড়ক ও ৭ সেতুর উদ্যোগ বগুড়ার উন্নয়নে বড় পরিকল্পনা, বৈষম্য দূর করার আশ্বাস প্রতিমন্ত্রীর নাগরিকত্ব নিশ্চিত করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আহ্বান হেফাজতের মার্ভেল সিনেমায় ফিরছেন স্টার-লর্ড, নিশ্চিত করলেন ক্রিস প্র্যাট ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচে রেকর্ডের ঝড়, ৪৩০ রান তাড়া করে জয় ঘণ্টায় ২২৭ কিলোমিটার বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পি

হিমছড়িতে সাগরে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

 

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া আরও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে হিমছড়ির সাগর নিবাস এলাকা থেকে হারুন নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার রাতে হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকত থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তাঁরা হলেন আল মাহিবুল ইবনে মোকারম ওরফে রোহান, সাইফুল হক জিসান ও মোহাম্মদ আকাশ।

ফায়ার সার্ভিস জানায়, চট্টগ্রামের বিভিন্ন কারখানার পাঁচ শ্রমিক কক্সবাজারে বেড়াতে গিয়ে সাগরে গোসল করতে নামেন। একপর্যায়ে স্রোতের টানে তাঁরা ভেসে গেলে দূরে থাকা সাতজনের একটি দলের কাছে সহযোগিতা চান। তাঁদের উদ্ধারে ওই দলের তিনজন সাগরে নামলে তাঁরাও তলিয়ে যান। পরে লাইফগার্ড ও স্থানীয়রা তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উদ্ধারকাজে সহায়তাকারী সাতজনের দলটি ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে গিয়েছিল।



ফেসবুক কর্নার