October 22, 2026, 6:14 pm
শিরোনাম :
নাগরিকত্ব নিশ্চিত করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আহ্বান হেফাজতের মার্ভেল সিনেমায় ফিরছেন স্টার-লর্ড, নিশ্চিত করলেন ক্রিস প্র্যাট ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচে রেকর্ডের ঝড়, ৪৩০ রান তাড়া করে জয় ঘণ্টায় ২২৭ কিলোমিটার বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পি শান্তিপূর্ণ দুর্গাপূজা বিএনপি সরকারের সাফল্য: ছাত্রদল সম্পাদক নাছির মাগুরায় যুবদল নেতা হত্যা মামলায় ঢাকা মহানগরের নেতাসহ গ্রেপ্তার দুই কক্সবাজার সৈকতে পাঁচ পর্যটকের মরদেহ উদ্ধার, প্রাণে বাঁচলেন তিনজন মাদক ও অপকর্মে জড়ালে বিএনপিতে জায়গা হবে না: পানিসম্পদ মন্ত্রী হিফযুল হাদিস প্রতিযোগিতায় ঢাকা উত্তরে প্রথম রূপগঞ্জের আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর সফরে মোংলায় উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা

কক্সবাজার সৈকতে পাঁচ পর্যটকের মরদেহ উদ্ধার, প্রাণে বাঁচলেন তিনজন

অভয়নগর প্রতিবেদক

 

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ পাঁচ পর্যটকের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে কলাতলী এলাকার ভাঙ্গার মোড়সংলগ্ন সৈকত থেকে নাফিসুল হক নিবিড়ের (২২) মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়ার প্রায় ২৮ ঘণ্টা পর তাঁর মরদেহ পাওয়া যায়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, মরদেহটি সদর হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে।

এর আগে বুধবার বিকেলে হিমছড়ির মারিনা রিসোর্টসংলগ্ন সৈকতে গোসলে নেমে নিখোঁজ হন সাত পর্যটক। তাঁদের মধ্যে রোহান (২৩), শহীদুল ইসলাম জিসান (২৩), মোহাম্মদ আকাশ (২১) ও মোহাম্মদ হারুনের মরদেহ উদ্ধার করা হয়। রামুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান জানান, পর্যটকদের দুটি দল রেজু খাল পেরিয়ে সাগর ও খালের মোহনায় জেগে ওঠা একটি বালুচরে বেড়াতে গিয়েছিল। বিকেলে জোয়ারের পানি বাড়তে থাকলে বালুচরটি ডুবে যায় এবং পর্যটকেরা পানিতে আটকা পড়েন।

জীবিত উদ্ধার হওয়া তিনজন হলেন রাকিব হাসান, মো. সানী ও মোহাম্মদ আকাশ। তাঁদের মধ্যে সানী ও আকাশ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা জানান, বুধবার দুপুরে কক্সবাজার পৌঁছে পেঁচারদ্বীপের একটি রিসোর্টে ওঠেন এবং বিকেল সাড়ে ৩টার দিকে বালুচরে যান। একই সময়ে ঢাকার আরেকটি পর্যটক দলও সেখানে ছিল। হঠাৎ জোয়ারের পানি বেড়ে যাওয়ায় তাঁরা বিপদে পড়েন। এ ঘটনায় নিখোঁজ সাতজনের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং তিনজন জীবিত উদ্ধার হয়েছেন।



ফেসবুক কর্নার