October 22, 2026, 5:53 pm
শিরোনাম :
ঘণ্টায় ২২৭ কিলোমিটার বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পি শান্তিপূর্ণ দুর্গাপূজা বিএনপি সরকারের সাফল্য: ছাত্রদল সম্পাদক নাছির মাগুরায় যুবদল নেতা হত্যা মামলায় ঢাকা মহানগরের নেতাসহ গ্রেপ্তার দুই কক্সবাজার সৈকতে পাঁচ পর্যটকের মরদেহ উদ্ধার, প্রাণে বাঁচলেন তিনজন মাদক ও অপকর্মে জড়ালে বিএনপিতে জায়গা হবে না: পানিসম্পদ মন্ত্রী হিফযুল হাদিস প্রতিযোগিতায় ঢাকা উত্তরে প্রথম রূপগঞ্জের আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর সফরে মোংলায় উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা লাল শাড়িতে নজর কাড়লেন বিপাশা, জানালেন বিজয়া দশমীর শুভেচ্ছা বিতর্কের মধ্যে বন্ধুদের নিয়ে পাভেলের রহস্যময় পোস্ট, বাড়ছে কৌতূহল খোলামেলা পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করি না: রাশমিকা মান্দানা

মাদক ও অপকর্মে জড়ালে বিএনপিতে জায়গা হবে না: পানিসম্পদ মন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

 

কোনো নেতা মাদক, নারীসংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ড ও অন্যান্য অপকর্মে জড়ালে বিএনপিতে তাঁর স্থান হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি ফাজিল মাদ্রাসা মাঠে মহিলা দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, লক্ষ্মীপুরের রাজনীতিতে মাদক ও অপকর্মের সঙ্গে জড়িতদের কোনো সুযোগ দেওয়া হবে না। যুবদলের নেতৃত্বে ভালো মানুষদের দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, নেতাগিরির নামে অস্ত্র বা লোহালক্কড় নিয়ে চলাফেরা এবং এ ধরনের রাজনীতি লক্ষ্মীপুরে চলতে দেওয়া হবে না। আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের সঙ্গে থেকে অপকর্ম করে অর্থ উপার্জনের সুযোগও বিএনপিতে থাকবে না বলে মন্তব্য করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন এবং জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারসহ স্থানীয় নেতারা।



ফেসবুক কর্নার