October 22, 2026, 4:32 pm
শিরোনাম :
হিফযুল হাদিস প্রতিযোগিতায় ঢাকা উত্তরে প্রথম রূপগঞ্জের আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর সফরে মোংলায় উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা লাল শাড়িতে নজর কাড়লেন বিপাশা, জানালেন বিজয়া দশমীর শুভেচ্ছা বিতর্কের মধ্যে বন্ধুদের নিয়ে পাভেলের রহস্যময় পোস্ট, বাড়ছে কৌতূহল খোলামেলা পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করি না: রাশমিকা মান্দানা কুষ্টিয়ায় নারী গ্রাম পুলিশকে কুপ্রস্তাব, সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ চট্টগ্রামে বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ স্থানীয় নির্বাচনে হস্তক্ষেপ না করার অঙ্গীকার -প্রতিমন্ত্রী ১১৪ বলে ডাবল সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়লেন হ্যারি ব্রুক অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে আইসিসির পরীক্ষায় যেতে হবে আলিসকে

লাল শাড়িতে নজর কাড়লেন বিপাশা, জানালেন বিজয়া দশমীর শুভেচ্ছা

অভয়নগর প্রতিবেদক

 

বিজয়া দশমী উপলক্ষে ভক্তদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন তিনি। লাল শাড়িতে বাঙালি সাজে অভিনেত্রীর ছবিগুলো ভক্তদের নজর কেড়েছে। ক্যাপশনে বিপাশা লেখেন, ‘শুভ বিজয়া’।

দুর্গাপূজায় অংশ নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুধু নিজের ছবিই নয়, স্বামী অভিনেতা ও মডেল করণ সিং গ্রোভার এবং একমাত্র কন্যা দেবীর সঙ্গে তোলা ছবিও প্রকাশ করেন বিপাশা। তাঁদের পারিবারিক মুহূর্তগুলো দেখে ভক্ত-অনুরাগীরা শুভকামনা জানিয়েছেন।

২০০১ সালে আব্বাস-মাস্তান পরিচালিত থ্রিলার সিনেমা ‘আজনবি’র মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশার। ক্যারিয়ারের শীর্ষ সময়ে ২০১৬ সালের ৩০ এপ্রিল করণ সিং গ্রোভারকে বিয়ে করেন তিনি। ২০২২ সালে তাঁদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান দেবী। বর্তমানে সিনেমা থেকে দূরে থেকে স্বামী, সন্তান ও পরিবারকে সময় দিচ্ছেন এই অভিনেত্রী।



ফেসবুক কর্নার