October 22, 2026, 9:17 am
শিরোনাম :
আফগানিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় বিদায় বাংলাদেশের, হৃদয়ের আক্ষেপ ১০০ রান নিয়ে আমি মুসলিম, কিন্তু নামাজ পড়ি না’: শাবানা আজমি নিরাপত্তাঝুঁকিতে সৌদি আরব ছাড়ছেন মার্কিন দূতাবাসের কর্মী ও পরিবার বাংলাদেশের দুর্গাপূজা চমকে দেওয়ার মতো, প্রশংসায় ময়ূখ রঞ্জন চট্টগ্রামে এনসিপি নেতা তানভীরুল ইসলামের মৃত্যু মতপ্রকাশের স্বাধীনতা রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: তথ্যমন্ত্রী হিমছড়িতে সাগরে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিএমইউতে ভূমিমন্ত্রী মিনু শ্রীপুরে ভয়াবহ আগুনে মসজিদসহ একাধিক দোকান পুড়ে ছাই

আমি মুসলিম, কিন্তু নামাজ পড়ি না’: শাবানা আজমি

অভয়নগর প্রতিবেদক

 

নিজের ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। মুসলিম পরিবারে জন্ম হলেও তাঁরা নিয়মিত নামাজ পড়েন না বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট ইউনাইটেড নেশনসের (আইআইএমইউএন) ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক আলাপচারিতায় ধর্ম নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন এই অভিনেত্রী। তাঁর বাবা উর্দু কবি ও গীতিকার কাইফি আজমি ছিলেন নাস্তিক, আর মা শওকত কাইফি ধর্ম পালন করলেও এ বিষয়ে খুব বেশি কঠোর ছিলেন না।

শাবানা আজমি বলেন, ‘মাশাআল্লাহ’ বা ‘ইনশাআল্লাহ’ শব্দগুলো মাঝেমধ্যে ব্যবহার করেন তিনি। স্বামী জাভেদ আখতার এ নিয়ে প্রশ্ন তুললেও তাঁর কাছে এসব শব্দ ভাষারই অংশ। জাভেদ আখতার নিজেকে প্রকাশ্যে নাস্তিক হিসেবে পরিচয় দেন। শাবানার মতে, কেউ ধর্ম পালন করে মানসিক শান্তি পেলে তাঁকে সেই স্বাধীনতা দেওয়া উচিত; ধর্মবিশ্বাসী কাউকে আঘাত করারও প্রয়োজন নেই। একইভাবে ধর্মবিশ্বাসীদের কাছ থেকে আঘাত পেলে নাস্তিকদেরও ক্ষুব্ধ হওয়ার অধিকার রয়েছে বলে মনে করেন জাভেদ।

নিজের ধর্মীয় পরিচয় প্রসঙ্গে শাবানা বলেন, ‘হ্যাঁ, আমি মুসলিম। ঈদ আমার ভালো লাগে, উর্দু ভাষা ভালো লাগে, খাবারও ভালো লাগে। কিন্তু আমরা নামাজ পড়ি না, ধর্মের সঙ্গেও আমাদের তেমন কোনো সম্পর্ক নেই।’ ধর্মকে ব্যক্তিগত বিষয় হিসেবে দেখার পক্ষে মত দিয়ে তিনি বলেন, রাষ্ট্রের এ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়। উল্লেখ্য, জাভেদ আখতার ১৯৭২ সালে হানি ইরানিকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান জোয়া আখতার ও ফারহান আখতার। পরে ১৯৮৪ সালে শাবানা আজমিকে বিয়ে করেন তিনি; হানি ইরানির সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয় ১৯৮৫ সালে।



ফেসবুক কর্নার