October 22, 2026, 9:17 am
শিরোনাম :
আফগানিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় বিদায় বাংলাদেশের, হৃদয়ের আক্ষেপ ১০০ রান নিয়ে আমি মুসলিম, কিন্তু নামাজ পড়ি না’: শাবানা আজমি নিরাপত্তাঝুঁকিতে সৌদি আরব ছাড়ছেন মার্কিন দূতাবাসের কর্মী ও পরিবার বাংলাদেশের দুর্গাপূজা চমকে দেওয়ার মতো, প্রশংসায় ময়ূখ রঞ্জন চট্টগ্রামে এনসিপি নেতা তানভীরুল ইসলামের মৃত্যু মতপ্রকাশের স্বাধীনতা রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: তথ্যমন্ত্রী হিমছড়িতে সাগরে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিএমইউতে ভূমিমন্ত্রী মিনু শ্রীপুরে ভয়াবহ আগুনে মসজিদসহ একাধিক দোকান পুড়ে ছাই

আফগানিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের

অভয়নগর প্রতিবেদক

 

ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে ফাইনালে ওঠার আগেই বিদায় নিয়েছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে ৪২তম ওভারে ১৬০ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৮৭ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করে আফগানিস্তান। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

বাংলাদেশের ব্যাটিংয়ে পারভেজ হোসেন ইমন ৯৬ বলে ৫ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৭০ রান করেন। সাইফ হাসান করেন ৮২ বলে ৪১ রান। এ ছাড়া নাজমুল হোসেন শান্তর ১৫ রানের বাইরে আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। চার ব্যাটার ফিরেছেন শূন্য রানে। আফগানিস্তানের হয়ে রশিদ খান ৪টি এবং ইয়ামিন আহমদজাই ও আজমতউল্লাহ ওমরজাই ২টি করে উইকেট নেন।

১৬১ রানের লক্ষ্য তাড়ায় শুরুতে ৩৯ রানে ২ উইকেট হারালেও ইব্রাহিম জাদরান ও রহমত শাহর ৫৬ রানের জুটি আফগানিস্তানকে ম্যাচে ফেরায়। ইব্রাহিমের বিদায়ের পর রহমত শাহ ও হাশমতউল্লাহ শহীদি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। রহমত ৬৭ এবং শহীদি ৩৬ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ২টি ও মুস্তাফিজুর রহমান ১টি উইকেট নেন।



ফেসবুক কর্নার