
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর ১৬ সদস্যের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে অবস্থিত দলের অস্থায়ী কার্যালয় থেকে দপ্তর সেলের সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।
রাজনৈতিক পর্ষদের সদস্যরা হলেন—মো. নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ, মো. সারজিস আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম।
এদিকে, এনসিপির পুনর্গঠিত রাজনৈতিক পর্ষদ থেকে বাদ পড়েছেন সামান্তা শারমিন ও নাহিদা সারওয়ার নিভা। নতুন তালিকা প্রকাশের মধ্য দিয়ে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের ১৬ সদস্যের নাম আনুষ্ঠানিকভাবে জানানো হলো।