October 25, 2026, 2:51 pm
শিরোনাম :
মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন কারাদণ্ড টানা চার দিনের ছুটির আশায় নিজের স্কুলে বোমার ভুয়া হুমকি ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প নিজ মন্ত্রণালয় সামলাতে পারছেন না স্বরাষ্ট্রমন্ত্রী: জামায়াত আমির মানিক পশারীকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে মাসুদ সাঈদীর ফেসবুক পোস্ট ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালার ফের দুই দিনের রিমান্ড চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন

নিজ মন্ত্রণালয় সামলাতে পারছেন না স্বরাষ্ট্রমন্ত্রী: জামায়াত আমির

অভয়নগর প্রতিবেদক

 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, অন্য মন্ত্রণালয় নিয়ে পারদর্শী হলেও স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয় সামলাতে পারছেন না। রোববার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে জামায়াতের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাদক পাচার ও ডাকাতির ঘটনা বেড়েছে। বিরোধীদের সঙ্গে আওয়ামী লীগের আঁতাতের অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বিএনপির বিরুদ্ধে নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নেওয়ার দাবি করেন। পাশাপাশি সরকার ও প্রশাসনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ তুলে সীমান্ত দিয়ে অস্ত্র, অর্থ ও মাদক প্রবেশ ঠেকাতে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন।

দ্রব্যমূল্য বৃদ্ধি ও চাঁদাবাজির সমালোচনা করে জামায়াত আমির বলেন, চাঁদাবাজির কারণে কৃষক ন্যায্য দাম পাচ্ছেন না, অন্যদিকে ভোক্তাদের বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। রাড্ডা মেডিকেল সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনা উল্লেখ করে তিনি সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানান। তাঁর অভিযোগ, চাঁদাবাজির কারণে বিএনপির সাধারণ কর্মীরাও নিজেদের দলের চাঁদাবাজদের হাত থেকে রেহাই পাচ্ছেন না।



ফেসবুক কর্নার