October 25, 2026, 1:57 pm
শিরোনাম :
টানা চার দিনের ছুটির আশায় নিজের স্কুলে বোমার ভুয়া হুমকি ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প নিজ মন্ত্রণালয় সামলাতে পারছেন না স্বরাষ্ট্রমন্ত্রী: জামায়াত আমির মানিক পশারীকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে মাসুদ সাঈদীর ফেসবুক পোস্ট ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালার ফের দুই দিনের রিমান্ড চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের পেটানোর হুমকির অভিযোগে আব্বাসীকে আইনি নোটিশ

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

অভয়নগর প্রতিবেদক

 

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। রোববার (২৫ অক্টোবর) পর্যটন গমনবিষয়ক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণ ও সেখানে অবস্থান করতে পারবেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দ্বীপটিতে প্রতিদিন পর্যটক প্রবেশের সংখ্যা দুই হাজার থেকে বাড়িয়ে সাড়ে তিন হাজার করা হয়েছে। ফলে আগের তুলনায় বেশি পর্যটক সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ পাবেন।

এ ছাড়া সেন্টমার্টিনে পর্যটকদের রাত্রিযাপনের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে সভায়। এর ফলে নির্ধারিত সময়ের মধ্যে পর্যটকেরা দ্বীপটিতে ভ্রমণের পাশাপাশি রাতেও অবস্থান করতে পারবেন।



ফেসবুক কর্নার