October 25, 2026, 8:16 am
শিরোনাম :
জাতীয় নারীশক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে মিতু মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে হাজির তিন সাংবাদিক কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে পরিবারের অভিযোগ ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে রাষ্ট্রপতি গোপালগঞ্জে পিকআপ-অটোভ্যান সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু রংপুরে ইজিবাইক চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২ সাঈদীর মামলার বাদী মানিক পশারীর নিভৃত দাফন: মধ্যরাতে মোবাইলের আলোয় কবর খুঁড়লেন স্বজনরা বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করল ফ্রান্স তত্ত্বাবধায়ক সরকার গঠনে ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টির প্রস্তাব পুত্রসন্তানের বাবা-মা হলেন মাওরা হোসাইন ও আমির গিলানি

মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে হাজির তিন সাংবাদিক

অভয়নগর প্রতিবেদক

 

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় তৎকালীন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে প্রশ্ন করার নামে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁদের ট্রাইব্যুনালে আনা হয়। তাঁরা হলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলাটির শুনানির কথা রয়েছে। প্রসিকিউশন জানায়, গত ২৪ আগস্ট তিন সাংবাদিককে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৫ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়। এর ধারাবাহিকতায় তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে কয়েকজন সাংবাদিক প্রশ্ন করার নামে উসকানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ ও ‘রাজাকারের নাতিপুতি’ বলে সম্বোধন করেন। প্রসিকিউশনের দাবি, এসব উসকানি ও প্ররোচনার ধারাবাহিকতায় জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। তবে মামলার অভিযোগগুলো বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তির বিষয়।



ফেসবুক কর্নার