October 25, 2026, 8:07 am
শিরোনাম :
জাতীয় নারীশক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে মিতু মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে হাজির তিন সাংবাদিক কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে পরিবারের অভিযোগ ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে রাষ্ট্রপতি গোপালগঞ্জে পিকআপ-অটোভ্যান সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু রংপুরে ইজিবাইক চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২ সাঈদীর মামলার বাদী মানিক পশারীর নিভৃত দাফন: মধ্যরাতে মোবাইলের আলোয় কবর খুঁড়লেন স্বজনরা বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করল ফ্রান্স তত্ত্বাবধায়ক সরকার গঠনে ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টির প্রস্তাব পুত্রসন্তানের বাবা-মা হলেন মাওরা হোসাইন ও আমির গিলানি

গোপালগঞ্জে পিকআপ-অটোভ্যান সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মাছবাহী পিকআপের ধাক্কায় অটোভ্যানে থাকা বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামের সাইফুল ইসলাম রঞ্জু ও তাঁর ছয় বছর বয়সী মেয়ে সামিরা আক্তার।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে আসা মাছবাহী একটি পিকআপ গেড়াখোলা ব্রিজ পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোভ্যানে থাকা বাবা-মেয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার