October 25, 2026, 1:38 pm
শিরোনাম :
টানা চার দিনের ছুটির আশায় নিজের স্কুলে বোমার ভুয়া হুমকি ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প নিজ মন্ত্রণালয় সামলাতে পারছেন না স্বরাষ্ট্রমন্ত্রী: জামায়াত আমির মানিক পশারীকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে মাসুদ সাঈদীর ফেসবুক পোস্ট ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালার ফের দুই দিনের রিমান্ড চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের পেটানোর হুমকির অভিযোগে আব্বাসীকে আইনি নোটিশ

সাংবাদিকদের পেটানোর হুমকির অভিযোগে আব্বাসীকে আইনি নোটিশ

অভয়নগর প্রতিবেদক

 

সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে ইসলামী বক্তা ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (২৫ অক্টোবর) নিম্ন আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম সুজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম এ নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে তাঁকে।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর চাঁদপুরের মতলব উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে বক্তব্য দেন আব্বাসী। সেখানে তিনি বাংলাদেশের সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন এবং তাঁদের পেটানোর কথা বলেন বলে নোটিশে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া এক যুবকের মাদক সিন্ডিকেটবিরোধী তৎপরতা নিয়ে সাংবাদিকেরা ইতিবাচক সংবাদ প্রকাশ করেননি বলে অভিযোগ করেন তিনি। সাংবাদিকদের ‘হলুদ সাংবাদিকতা’ করার এবং বিদেশি গোয়েন্দা সংস্থার অর্থে পরিচালিত হওয়ার অভিযোগও তোলেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, এসব বক্তব্য সাংবাদিক ও তাঁদের অনুসারীদের মাধ্যমে সাংবাদিকদের ওপর হামলার হুমকি হিসেবে বিবেচিত হতে পারে এবং পেশাগত নিরাপত্তার জন্য ভীতিকর পরিবেশ তৈরি করতে পারে। বক্তব্যগুলোকে সাংবাদিকতা ও পেশাদার সাংবাদিকদের জন্য অবমাননাকর, মানহানিকর ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে উল্লেখ করা হয়েছে। সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা না চাইলে মানহানি, হামলার হুমকি ও উসকানির অভিযোগে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়েছে।



ফেসবুক কর্নার