November 12, 2026, 7:27 pm
শিরোনাম :
সাংবাদিক অরিত্র কুন্ডুর মুক্তিতে সিপিজের সহযোগিতা চাইল বিএমএসএফ পঞ্চগড়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার খুলনায় বিএনপির নেতাকে গুলি করে হত্যা সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পিতভাবে ‘বেয়াদবি’ করছেন: রাশেদ খাঁন আরব আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত অন্তত ১৪ জন সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী বোনকে দেওয়া কথা রাখতে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি চেক ডিজঅনার: অনন্ত জলিল ও তার স্ত্রীকে ব্যাংকের লিগ্যাল নোটিশ তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান অনিয়মের অভিযোগে হাসপাতাল সিলগালা, জরিমানা 

দেশের ৫০৩ উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত বলেছেন, প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশের ৫০৩টি উপজেলায় নতুন করে ১৫১ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। এর মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ নিজ উপজেলা থেকেই উন্নত চিকিৎসাসেবা পাবেন। পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও জোরদার করা হবে এবং এ খাতে লক্ষাধিক স্বাস্থ্যকর্মী কাজ করবেন। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত সরকারগুলোর দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্য খাতের বেহাল দশা উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে। তাঁর ভাষ্য, সারা দেশের স্বাস্থ্য খাতের চিত্র একই রকম। জনবল সংকট রয়েছে, চিকিৎসাসামগ্রী নষ্ট হয়ে পড়ে আছে এবং যেখানে যন্ত্রপাতি আছে, সেখানে তা চালানোর লোক নেই। অনেক স্থানে নামমাত্র মেডিকেল কলেজ করা হলেও কোনো ক্যাম্পাস গড়ে তোলা হয়নি। উন্নয়নের নামে সৃষ্ট এই বিভ্রান্তিকর পরিস্থিতি কাটিয়ে উঠতে বর্তমান সরকার সুনির্দিষ্ট ও পরিকল্পিত কার্যপ্রণালী বাস্তবায়নে কাজ করছে বলে তিনি জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. নুরুল আমীন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ দেওয়ান ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শিমুল তালুকদারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



ফেসবুক কর্নার