November 12, 2026, 7:27 pm
শিরোনাম :
সাংবাদিক অরিত্র কুন্ডুর মুক্তিতে সিপিজের সহযোগিতা চাইল বিএমএসএফ পঞ্চগড়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার খুলনায় বিএনপির নেতাকে গুলি করে হত্যা সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পিতভাবে ‘বেয়াদবি’ করছেন: রাশেদ খাঁন আরব আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত অন্তত ১৪ জন সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী বোনকে দেওয়া কথা রাখতে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি চেক ডিজঅনার: অনন্ত জলিল ও তার স্ত্রীকে ব্যাংকের লিগ্যাল নোটিশ তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান অনিয়মের অভিযোগে হাসপাতাল সিলগালা, জরিমানা 

সাংবাদিক অরিত্র কুন্ডুর মুক্তিতে সিপিজের সহযোগিতা চাইল বিএমএসএফ

তানভির আজাদ জাহিদ
Screenshot

 

 

সাংবাদিক অরিত্র কুন্ডুকে হয়রানি ও মামলা দিয়ে কারাবন্দি রাখার অভিযোগ তুলে তাঁর মুক্তি এবং মামলা প্রত্যাহারে আন্তর্জাতিক সাংবাদিক অধিকার সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ই-মেইলে সিপিজের এশিয়া-প্যাসিফিক শাখার সমন্বয়ক কুনাল মজুমদার বরাবর চিঠি পাঠায় সংগঠনটি। এতে স্বাক্ষর করেন বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।

বিএমএসএফ সূত্রে জানা গেছে, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও গ্রীন টেলিভিশনে কর্মরত সাংবাদিক অরিত্র কুন্ডু ঝিনাইদহে ড্রেন নির্মাণ প্রকল্পের অনিয়ম নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হয়রানির শিকার হন বলে অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে ৩৮৫ ও ৩৮৬ ধারায় ৪৭ ও ৪৮ নম্বর দুটি মামলা দায়ের করা হয়। গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা মামলার পর থেকে তিনি কারাগারে রয়েছেন। বিএমএসএফ জানায়, ঝিনাইদহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম নবী তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেছেন। এদিকে আহমেদ আবু জাফর তাঁর পক্ষে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন, যার নম্বর ১৯৯৭৫; এটি বর্তমানে বিচারাধীন।

চিঠিতে সিপিজেকে বিষয়টি আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে তুলে ধরে অরিত্র কুন্ডুর মুক্তির বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানানোর অনুরোধ করা হয়েছে। বিএমএসএফ নেতাদের অভিযোগ, সংবাদ সংগ্রহের কারণে একজন সাংবাদিককে হয়রানি ও মামলায় কারাবন্দি রাখার ঘটনা উদ্বেগজনক। তাঁরা অরিত্র কুন্ডুর নিঃশর্ত মুক্তি, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার