November 15, 2026, 1:00 am
শিরোনাম :
নড়াইলে পিতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার গণঅভ্যুত্থানে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল: স্পিকার টাঙ্গাইলে চার সাংবাদিক গ্রেপ্তার, মাদক ভিডিও ঘিরে বিতর্ক নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করাও সরকারের দায়িত্ব সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে: ফয়জুল করীম ভাইরাল গানই কালজয়ী নয়, থাকতে হবে আবেগ: অনু মালিক মৌসুমী চ্যাটার্জির স্বামী প্রযোজক জয়ন্ত মুখার্জি আর নেই বড়দিনে বাংলাদেশে মুক্তি পেতে পারে শাহরুখের ‘কিং’ স্বজন হারিয়ে আবেগঘন স্মৃতিচারণায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে অনিশ্চিত আফ্রিকার প্রতিনিধিরা

নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করাও সরকারের দায়িত্ব

অভয়নগর প্রতিবেদক

 

কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্যভাণ্ডার সমৃদ্ধ করে খাদ্যনিরাপত্তা জোরদারে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, খাদ্যনিরাপত্তা শুধু উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিরাপদ ও পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়াও সরকারের দায়িত্ব। শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান-২০২৬ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে সংগ্রহমূল্য নির্ধারণ, খাদ্য মজুত ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। ধান-চাল সরবরাহের বিপরীতে কৃষকদের মূল্য পরিশোধে বিলম্ব না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। প্রাকৃতিক দুর্যোগ ও খাদ্যঘাটতি মোকাবিলায় পর্যাপ্ত সরকারি মজুত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

২০২৬-২৭ মৌসুমে সারা দেশে ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ মেট্রিক টন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ৩৫ টাকা এবং চাল ৪৯ টাকা দরে কেনা হবে। ধান সংগ্রহ চলবে ১৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মানিকগঞ্জ জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ হাজার ৩২২ মেট্রিক টন। জেলার সাত উপজেলায় এর মধ্যে মানিকগঞ্জ সদরে ২২২, শিবালয়ে ২৮৩, ঘিওরে ৩৩৯, সাটুরিয়ায় ১২৭, সিংগাইরে ২২১, হরিরামপুরে ৭৪ ও দৌলতপুরে ৫৬ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে।



ফেসবুক কর্নার