November 21, 2026, 5:38 am
শিরোনাম :
ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫ টি দানবাক্সে মিলেছে ৫১ বস্তা টাকা প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ কালীগঞ্জে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়ল আসবাবপত্র রাজবাড়ীর গোয়ালন্দে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে আগুন গোপালগঞ্জে মুখোমুখি সংঘর্ষে বাসের নিচে মোটরসাইকেল, ২ আরোহী নিহত ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু ২৭ নভেম্বর ঢাকায় আসছেন ওটিলিয়া আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

কালীগঞ্জে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়ল আসবাবপত্র

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসিলবাগ গ্রামে বিএনপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার মধ্যে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এতে চেয়ার, টেবিল, ফ্যানসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের ভাষ্য, আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা কিছু সময় সেখানে অবস্থান করে চলে যায়। ঘটনা জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
স্থানীয় বিএনপি নেতারা ওই ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ করেছেন, আওয়ামী লীগ নেতা ও এক সাবেক জনপ্রতিনিধির উসকানিতে রাতের অন্ধকারে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, “দিনের বেলায় কিছু করার সাহস না পেয়ে রাতের অন্ধকারে ওয়ার্ড কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আমরা ঐক্যবদ্ধ, তাদের প্রতিহত করব।” তিনি জানান, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। যুবদল নেতা ও ইউপি সদস্যপদপ্রার্থী তুহিন খান বলেন, অফিসের সবকিছু পুড়ে গেছে।
স্থানীয়রা এলাকায় শান্তি বজায় রাখতে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। বক্তব্য জানতে বারোবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই দীপঙ্কর মন্ডলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি, ফলে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা শনাক্ত করার তথ্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার