November 22, 2026, 6:51 am
শিরোনাম :
বহিষ্কারাদেশ প্রত্যাহারের অপেক্ষায় মনিরামপুর বিএনপির তৃণমূল গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক সরকারি কর্মচারী হাসপাতালকে মেডিকেল কলেজ বানানোর উদ্যোগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাদিক কায়েমের বাড়ীতে অগ্নিসংযোগ চেষ্টার নিন্দা জামায়াত আমিরের মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে বাসে আগুন বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাবে, সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল আইনশৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকার ব্যর্থ হয়েছে : মিয়া গোলাম পরওয়ার নতুন অতিথি এলো মৌসুমী হামিদের ঘরে

সরকারি কর্মচারী হাসপাতালকে মেডিকেল কলেজ বানানোর উদ্যোগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

অভয়নগর প্রতিবেদক

দেশে হতে যাচ্ছে আরও একটি মেডিকেল কলেজ। সরকারি কর্মচারী হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চলতি বছর থেকেই শিক্ষার্থী ভর্তির চিন্তা রয়েছে। তবে কলেজের কার্যক্রম কোথায় চলবে, তা এখনও ঠিক হয়নি। হাসপাতাল ভবনের দুটি তলায় শুরু হতে পারে কার্যক্রম।

জানা গেছে, সারাদেশে সরকারি মেডিকেল কলেজ ৩৬টি। দীর্ঘদিন ধরেই এসব কলেজে শিক্ষকসংকট চলছে। শিক্ষকের মোট পদের প্রায় ৪৫ শতাংশই শূন্য। অর্থাৎ, অনুমোদিত শিক্ষক পদের অর্ধেকের কিছু বেশি পূরণ হয়েছে। নিজস্ব হাসপাতাল নেই ১২টি মেডিকেল কলেজের।

এই অবস্থায় রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতালে মেডিকেল কলেজ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ৫০০ শয্যার এই হাসপাতালে চিকিৎসার সুযোগ পান সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান। শিক্ষা কার্যক্রমের জন্য হাসপাতাল ভবনের দুটি তলা খালি করা হতে পারে। পাশের কোনো ভবন ভাড়া নেওয়ার কথাও ভাবা হচ্ছে। প্রথম বছর ৫০টি আসন নিয়ে যাত্রা শুরু হতে পারে। শিগগিরই কলেজের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কমিটি।

সরকারি কর্মচারী হাসপাতালের অতিরিক্ত মহাপরিচালক রুহুল আমিন বলেন, দেশে ১৫ লাখ সরকারি কর্মচারী আছেন। তাদের স্বাস্থ্যসেবা আরও ভালোভাবে পরিচালনার জন্য এই উদ্যোগ নিয়েছি। ঝিলমিল প্রকল্পে আমরা জমি কিনছি। সেখানে স্থায়ী ক্যাম্পাস তৈরির জন্য দ্রুত ব্যবস্থা নিচ্ছি। আপাতত দুই-তিন বছর এখানেই ক্লাস চলবে।

বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার নীতিমালা থাকলেও সরকারি মেডিকেল কলেজের জন্য এমন নীতিমালা নেই। ফলে কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই বেশ কয়েকটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। নানা সংকট নিয়ে চলছে সেগুলো। একই প্রক্রিয়ায় চালু হতে যাচ্ছে আরও একটি মেডিকেল কলেজ।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, সেখানে তো কালকেই মেডিকেল কলেজ চালু হয়ে যাচ্ছে না। প্রস্তুতি নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে আমাদের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা চলছে। ঢাকায় একটি ভালো হাসপাতাল আছে। সেখানে মেডিকেল কলেজ হলে সুবিধা হতে পারে, এমনটা অনেকেই ভেবেছেন। আমরা হয়তো সেই প্রক্রিয়ার মধ্যেই আছি। ধাপে ধাপে কাজ হবে। এ নিয়ে চিন্তার কিছু নেই।

সরকারি কর্মচারী হাসপাতালে প্রতিদিন ৩ হাজারের বেশি রোগী আসেন। পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে এখানে একটি মেডিকেল কলেজ চালু করা যেতে পারে। তবে প্রস্তুতি নিয়ে প্রশ্ন ওঠায় উদ্যোগটি সমালোচনার মুখে পড়েছে



ফেসবুক কর্নার