November 21, 2026, 6:05 pm
শিরোনাম :
বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাবে, সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল আইনশৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকার ব্যর্থ হয়েছে : মিয়া গোলাম পরওয়ার নতুন অতিথি এলো মৌসুমী হামিদের ঘরে মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে ছাত্রদল-যুবদলের মিছিলে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের হামলা সিলেটে পৃথক কর্মসূচিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালিগঞ্জে বালু ব্যবসায় আধিপত্যের লড়াই, চলছে গুপ্ত চাঁদাবাজি  স্বামীকে হত্যা করতে মঙ্গলসূত্র বন্ধক রেখে প্রেমিককে অস্ত্র কেনার টাকা দিলেন স্ত্রী কুষ্টিয়া সদর থানা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম আগামী পাঁচ বছরে ২ কোটি মানুষ বিনামূল্যে চক্ষুসেবা পাবে- স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নতুন অতিথি এলো মৌসুমী হামিদের ঘরে

অভয়নগর প্রতিদেক

নতুন অতিথির আগমনী বার্তা দিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সন্তানের নাম রেখেছেন ‘ওহী বিন ওয়াদুদ’।
নবজাতককে কোলে পাওয়ার উচ্ছ্বাস প্রকাশ করে মৌসুমী হামিদ বলেন, ‘আমার রাজপুত্র হয়েছে। তার নাম রেখেছি ওহী বিন ওয়াদুদ। তাকে নিয়েই এখন অনেক ব্যস্ত আছি।’
জীবনের নতুন এই অধ্যায় ও মাতৃত্বের অনুভূতি নিয়ে গ্লিটজকে তিনি জানান, ‘এটা এক ভিন্ন অনুভূতি। ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো, তার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। দারুণ সময় কাটছে। এটা আসলে বোঝানো যাবে না।’
এর আগে গত জুলাইয়ে মা হওয়ার সুখবর জানানোর পাশাপাশি প্রথমবারের মতো স্বামী আবদুল ওয়াদুদকে প্রকাশ্যে আনেন এই অভিনেত্রী। সে সময় মৌসুমী জানিয়েছিলেন, দীর্ঘ ১৪ বছরের বন্ধুত্বের সম্পর্ক থেকেই বিয়ের পিঁড়িতে বসেন তারা; পারস্পরিক চিন্তাভাবনার মিলই তাদের একসঙ্গে পথচলার মূল ভিত্তি।
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পা রাখেন মৌসুমী হামিদ। এক যুগেরও বেশি সময় ধরে ছোটপর্দার নাটকে অভিনয়ের পাশাপাশি বড়পর্দার চলচ্চিত্র এবং ওটিটি মাধ্যমেও পরিচিত মুখ তিনি।



ফেসবুক কর্নার