November 21, 2026, 6:05 pm
শিরোনাম :
বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাবে, সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল আইনশৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকার ব্যর্থ হয়েছে : মিয়া গোলাম পরওয়ার নতুন অতিথি এলো মৌসুমী হামিদের ঘরে মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে ছাত্রদল-যুবদলের মিছিলে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের হামলা সিলেটে পৃথক কর্মসূচিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালিগঞ্জে বালু ব্যবসায় আধিপত্যের লড়াই, চলছে গুপ্ত চাঁদাবাজি  স্বামীকে হত্যা করতে মঙ্গলসূত্র বন্ধক রেখে প্রেমিককে অস্ত্র কেনার টাকা দিলেন স্ত্রী কুষ্টিয়া সদর থানা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম আগামী পাঁচ বছরে ২ কোটি মানুষ বিনামূল্যে চক্ষুসেবা পাবে- স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে ছাত্রদল-যুবদলের মিছিলে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের হামলা

অভয়নগর প্রতিদেক

চট্টগ্রামের ফটিকছড়িতে মাইকে ডাকাত বলে ঘোষণা দিয়ে ছাত্রদল ও যুবদলের একটি মোটর সাইকেল মিছিলে হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় মিছিলের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী যুবদলের নেতাকর্মীরা।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় এই ঘটনা ঘটে।
মিছিলে অংশ নেওয়া আকিবসহ অন্যান্য নেতাকর্মীরা অভিযোগ করেন, শনিবার বিকেলে তারা ৩৫ থেকে ৪০টি মোটরসাইকেল নিয়ে কিপাইত নগর এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের মিছিলে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা মিছিলের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং তাদের মারধর করে। এতে ছাত্রদল ও যুবদলের ১০ থেকে ১২জন নেতাকর্মী আহত হন।
হামলায় আহত মঞ্জু অভিযোগ করে বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে মাইকে ঘোষণা দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়েছে।
মিছিলে হামলার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে অবস্থান নেন। এক পর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা স্থানীয় যুবলীগ নেতা রেজাউল করিমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, মাইকে ‘ডাকাত’ বলে ঘোষণা দিয়ে মিছিলে থাকা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে বিএনপির ৫ থেকে ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। ভুক্তভোগীরা দুটি মোটরসাইকেল পোড়ানোর দাবি করলেও ঘটনাস্থলে এখনো একটি মোটরসাইকেল পাওয়া গেছে।
তিনি আরও বলেন, হামলার পর উত্তেজিত নেতাকর্মীরা যুবলীগ নেতা রেজাউল করিমের বাড়ির জানালার কাঁচ ভাঙচুর করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।



ফেসবুক কর্নার