November 25, 2026, 6:27 am
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধে শ্রমিকদের সংঘর্ষ, আহত কৃষকের উন্নয়নে মাঠে কৃষি কর্মকর্তা, পরিদর্শন করলেন পান বরজ চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা হাসিনার ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ মনিরামপুরে ইউপি নির্বাচনের আগাম হাওয়া, সরব সম্ভাব্য প্রার্থীরা নিয়ামতপুরে কাঠের সো-মিলে অগ্নিকাণ্ড, নিঃস্ব মালিক বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মানিক গ্রেপ্তার সিলেটে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে এমপি লুনা সিলেটে হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ আটক ৪

চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা

নাঈম উদ্দীন, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।

 

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে বদর উদ্দিন (৫৩) নামে এক পাহারাদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বদর উদ্দিন গহেরপুর মাঝেরপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে। স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি গহেরপুর গ্রামের মাঠে কামরিয়া বিল পাহারা দিতে যান এবং রাতে পাহারার কুঁড়েঘরে অবস্থান করছিলেন।

স্বজনদের ভাষ্য, একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত কুঁড়েঘরে হানা দিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। নিহতের মাথায় ধারালো অস্ত্রের অন্তত ১২টি কোপের চিহ্ন পাওয়া গেছে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বুধবার ভোরে স্থানীয়রা মাঠে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ নৃশংস হত্যাকাণ্ডে গহেরপুর ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।



ফেসবুক কর্নার