April 23, 2026, 8:53 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

শিবচরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

জায়েদ মাদারীপুর প্রতিনিধি

শেখ জায়েদ, মাদারীপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের শিবচরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার পাঁচ্চর এলাকায় শিবচর উপজেলা যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজমল হুদা চৌধুরী ইথু এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম দিপু। বিকেল সাড়ে চারটার দিকে বর্ণাঢ্য র‍্যালিটি পাঁচ্চর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনার তরী মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শিবচর উপজেলা যুবদলের সদস্য সচিব প্রার্থী শাওন চৌধুরী বলেন, “যুবদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার অগ্রভাগে থাকা একটি আন্দোলন।” তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।তিনি আরও বলেন, “যেভাবে শহীদ জিয়া দেশকে স্বাধীন করেছিলেন, সেভাবেই আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব।”অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ গ্রহণ করেন।



ফেসবুক কর্নার