November 25, 2026, 6:31 am
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধে শ্রমিকদের সংঘর্ষ, আহত কৃষকের উন্নয়নে মাঠে কৃষি কর্মকর্তা, পরিদর্শন করলেন পান বরজ চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা হাসিনার ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ মনিরামপুরে ইউপি নির্বাচনের আগাম হাওয়া, সরব সম্ভাব্য প্রার্থীরা নিয়ামতপুরে কাঠের সো-মিলে অগ্নিকাণ্ড, নিঃস্ব মালিক বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মানিক গ্রেপ্তার সিলেটে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে এমপি লুনা সিলেটে হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ আটক ৪

নন্দীগ্রামে মহাসড়কে প্রাণ গেল অটোভ্যান চালকের

অভয়নগর প্রতিবেদক

বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে পড়ে থাকা লোহার নাট কুড়াতে নেমে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (২৫) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। তিনি নন্দীগ্রাম উপজেলার ওমরপুর দক্ষিণপাড়ার মৃত কছের আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে মিজানুর রহমান প্রতিদিনের মতো নিজ মালিকানাধীন অটোভ্যান নিয়ে ওমরপুর বাসস্ট্যান্ড থেকে নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কালিকাপুর রাস্তার মাথায় পৌঁছালে মহাসড়কের পাশে পড়ে থাকা একটি লোহার নাট কুড়িয়ে নেওয়ার জন্য অটোভ্যানটি দাঁড় করিয়ে তিনি রাস্তায় নামেন।
এ সময় নাটোরগামী একটি অজ্ঞাত মোটরসাইকেল পেছন দিক থেকে এসে তাকে সজোরে ধাক্কা দিলে তিনি পাকা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৬ জানুয়ারি) তিনি মারা যান।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক অটোভ্যান চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



ফেসবুক কর্নার