November 25, 2026, 6:31 am
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধে শ্রমিকদের সংঘর্ষ, আহত কৃষকের উন্নয়নে মাঠে কৃষি কর্মকর্তা, পরিদর্শন করলেন পান বরজ চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা হাসিনার ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ মনিরামপুরে ইউপি নির্বাচনের আগাম হাওয়া, সরব সম্ভাব্য প্রার্থীরা নিয়ামতপুরে কাঠের সো-মিলে অগ্নিকাণ্ড, নিঃস্ব মালিক বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মানিক গ্রেপ্তার সিলেটে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে এমপি লুনা সিলেটে হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ আটক ৪

দেবহাটায় বিদ্যুতের ট্রান্সফরমান চুরির মালামালসহ আটক ৩

অভয়নগর প্রতিবেদক

 দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমান চুরির মালামালসহ ২জন আটক হয়েছে। এছাড়া অপর এক অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আরেকজন আসামী আটক হয়েছে। এবিষয়ে পল্লী বিদ্যুতের দেবহাটা সাব জোনাল অফিসের ইনফোরসমেন্ট কোঅর্ডিনেটর মাহফুজা খাতুন বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০৮, তাং-১৭/০১/২৬ ইং।
পুলিশ সূত্র মতে, পুলিশ সুপার আরেফিন জুয়েল, বিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইং-১৭/০১/২০২৬ তারিখ বিকালের দিকে দেবহাটা থানার নওয়াপাড়া ইউপি এলাকাধীন কামিনিবসু গ্রাম এলাকা থেকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নওয়াপাড়া গ্রামের শহিদুল সরদারের ২ ছেলে রবিউল ইসলাম (২৮) ও রওনকুল ইসলাম (২৪) কে ১টি আবাসিক ১০ কেভিএ ট্রান্সফরমারের ৫০ (পঞ্চাশ) কেজি তামার কয়েল ও চোরাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, লোহার রড, সেফটি বেল্টসহ ২ জন চোর এবং একই তারিখ রাত সাড়ে ৯টার দিকে পারুলিয়া গ্রাম এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের সানাউল্লাহ গাজীর ছেলে মোশারফ হোসেনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে ১৮ জানুয়ারী বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।



ফেসবুক কর্নার