August 6, 2026, 3:34 am
শিরোনাম :
মামলায়হাছান-নওফেল-ফজলে করিমসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু আজ জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত মোজাফফরের ফেসবুক তথ্য চেয়ে মেটাকে চিঠি কার সাথে ‘আঁতাত’, এ জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে: জামায়াত আমীর মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ কিস্তির টাকা আদায়ে গ্রাহকের গরু নিয়ে যাওয়ার অভিযোগ ইএসডিওর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামায়াত নেতা বহিষ্কার প্রেমের টানে কেরানীগঞ্জে চীনা যুবক, বিয়ে করলেন জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা:মাওলানা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত অন্তত ২০

মোল্লাহাটে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করলেন ওসি কাজী রমজানুল হক

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাটের মোল্লাহাটে গরিব ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক।
শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর উপজেলার একটি এতিম মাদ্রাসায় এ খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকবৃন্দও অংশ নেন।
এ সময় ওসি কাজী রমজানুল হক বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এমন মানবিক ভূমিকা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক হবে।



ফেসবুক কর্নার