March 7, 2026, 2:45 pm
শিরোনাম :
জয়পুরহাটে ছাত্রশিবিরের উদ্যোগে ‘ঐতিহাসিক বদর দিবসের শিক্ষা’ শীর্ষক সেমিনার দুবাই বিমানবন্দরে আংশিকভাবে বিমান চলাচল শুরু সাতক্ষীরায় হানি ট্রাপ মামলার আসামিদের প্রকাশ্য ঘোরাঘুরি, বাদিকে হুমকির অভিযোগ গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী ভাঙ্গুড়ার শরৎনগর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া কাতার থেকে এলএনজি নিয়ে বাংলাদেশের পথে কার্গো জাহাজ গাইবান্ধায় দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি এলাকাবাসীর ঈদ উপলক্ষে ২৮০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ স্বপ্নের অংকুর যুব সংগঠনের বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহর

রংপুরে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন ৮ প্রার্থী

অভয়নগর প্রতিবেদক

রংপুরে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন ৮ প্রার্থী
জাতীয় / সারাদেশ

‎রংপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিতে ৮ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরমধ্যে জোটগত আসন সমঝোতার কারণে এনসিপি, খেলাফত মজলিস ও গণঅধিকার পরিষদের প্রার্থী রয়েছেন।

‎মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

‎নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীরা হলেন- রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মমিনুর রহমান, এনসিপি’র আল মামুন, গণঅধিকার পরিষদের হানিফুর রহমান, রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল, বাংলাদেশ খেলাফত মজলিসের নুর আলম সিদ্দিক, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হুসাইন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের মমিনুল ইসলাম এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ মাহবুবুর রহমান।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন দশ দলীয় জোট ও বিএনপি’র নেতৃত্বাধীন জোটের কারণে বেশিরভাগ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।



ফেসবুক কর্নার