July 3, 2026, 12:53 pm
শিরোনাম :
মাদক, চাঁদাবাজি ও নদীভাঙন রোধে বিএনপির মতবিনিময় সভা জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটকেন্দ্রের দরজায় তালা দেওয়াকে কেন্দ্র করে শিল্পী সমিতির নির্বাচনে উত্তেজনা ৩০ বছরের দ্বীনি খেদমতের অবসান, সংবর্ধনায় সিক্ত মাওলানা হাসান আলী শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-জাপান অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে নারীসহ ৮ জন আটক আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, সুপারকম্পিউটারের গণনা জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা জায়েদ খান একটা বিনোদনের নাম, ওর ডিগবাজি মিস করি: জয়

দেবহাটায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালনে প্রস্তুতি সভা

অভয়নগর প্রতিবেদক

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিলন শাহা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল বারী মোল্লা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা সভাপতি মীর খায়রুল আলম এবং দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজলসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা।
সভায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের তাৎপর্য ও মর্যাদা তুলে ধরে যথাযথভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য প্রস্তুতি, কর্মসূচি ও দায়িত্ববন্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিতরা সিদ্ধান্ত নেন, সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় সংগঠনসমূহকে যুক্ত করে দিবসটি মর্যাদাপূর্ণভাবে পালন নিশ্চিত করা হবে।
এছাড়া সভায় নিরাপত্তা, আলোচনা সভা, র‍্যালি, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জনসচেতনতা কার্যক্রমসহ অন্যান্য আয়োজনের বিষয়ে পরিকল্পনা চূড়ান্ত করা হয়। সভায় উপস্থিত কর্মকর্তারা সবাই একমত পোষণ করেন যে, শহীদদের স্মরণ ও মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে প্রতিটি কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।



ফেসবুক কর্নার