June 4, 2026, 3:17 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

ঝিনাইদহে পান বরজে দুর্বৃত্তের হামলা, ক্ষতি ১০ লাখ টাকার

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এক কৃষকের পান বরজে গভীর রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। বালুরচর মাঠে সরেজমিনে দেখা যায়, পাটকাঠি ও তার দিয়ে ঘেরা বরজের ভেতরে সারিবদ্ধ পান গাছের গোড়া কেটে ফেলা হয়েছে এবং বহু গাছ উপড়ে পড়ে আছে।
ক্ষতিগ্রস্ত কৃষক ইকবাল জানান, ৭০ শতক জমির মধ্যে ৩৭ শতক পানক্ষেত সম্পূর্ণ নষ্ট করা হয়েছে এবং বাকি অংশের গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার অভিযোগ, সন্ধ্যায় কিছু লোকের সঙ্গে কথাকাটাকাটির পর রাতেই এ ঘটনা ঘটে। ঋণ ও গরু বিক্রি করে বরজ তৈরি করেছিলেন উল্লেখ করে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
উপজেলা কৃষি বিভাগ জানায়, হরিণাকুন্ডু উপজেলায় প্রায় ১ হাজার ৩০০ হেক্টর জমিতে পান চাষ হয় এবং এখানকার পান দেশ-বিদেশে সমাদৃত। হরিণাকুন্ডু থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত ও ক্ষতিগ্রস্ত কৃষকের সহায়তার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার