June 24, 2026, 11:47 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

ঢাকা–ভাঙ্গা মহাসড়কে ডাকাতির তাণ্ডব, পুলিশের উপস্থিতিতে পালালো ডাকাতদল

শেখ জায়েদ

ঢাকা–ভাঙ্গা মহাসড়ক-এ আবারও সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে শিবচর উপজেলার মাদবর কান্দি স্ট্যান্ড আন্ডারপাস পার হয়ে পাচ্চরগামী সড়কের প্রায় ৫০০ মিটার ভেতরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, সশস্ত্র ১০ থেকে ১৫ জনের একটি ডাকাতদল দীর্ঘ সময় ধরে মহাসড়কে তাণ্ডব চালায়। প্রথমে তাফহীম আহমেদ ও তার এক বন্ধুর ওপর হামলা চালানো হয়। একই সময়ে ওই এলাকায় চলাচলরত ৫ থেকে ৭টি ট্রাক ও পিকআপ গাড়িও ডাকাতির শিকার হয়।
ডাকাতরা রাস্তার ওপর গাছ কেটে ব্যারিকেড সৃষ্টি করে যানবাহন থামিয়ে লুটপাট চালায়। প্রত্যেকের হাতে বড় আকারের ধারালো অস্ত্র ছিল বলে জানা গেছে।
খবর পেয়ে এসআই কাসেমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল দ্রুত পালিয়ে যায়। পালানোর সময় তারা রেললাইন অতিক্রম করে দক্ষিণ পাশের একটি গ্রামের ভেতরে ঢুকে পড়ে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মহাসড়কে চলাচলকারী চালক ও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।



ফেসবুক কর্নার