June 4, 2026, 4:03 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

পঞ্চগড়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মাইনুল ইসলাম

পঞ্চগড়ের ৯ নম্বর মাগুড়া ইউনিয়নের ঝলই বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ জাহেদুল ইসলাম (স্বপন) এ অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঝলই বাজারে ‘সাফিন মেডিসিন মার্ট’ নামের ব্যবসা প্রতিষ্ঠানটি প্রায় ২০ বছর ধরে পরিচালনা করে আসছেন স্বপন। তার দাবি, গত ৫ আগস্টের পর একটি মহল তাকে ওই স্থান থেকে ব্যবসা গুটিয়ে নিতে চাপ দিতে থাকে।
জাহেদুল ইসলাম বলেন, সরকারি জায়গায় তিনি একাই নন, আরও অনেক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। তাদের কিছু না বলে তাকে দোকান সরিয়ে নিতে বলা হয়। এ বিষয়ে আপত্তি জানালে স্থানীয় মসজিদ কমিটির সভাপতি ও তার লোকজন দোকান না সরালে ভেঙে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, গত ২২ ফেব্রুয়ারি তিনি ব্যক্তিগত কাজে পঞ্চগড় জেলা শহরে গেলে ওই সুযোগে অভিযুক্তরা তার দোকান ভেঙে ফেলে। এ সময় দোকানের বেশিরভাগ মালামাল লুটপাট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনার পর দোকানের এমন অবস্থা দেখে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায়



ফেসবুক কর্নার