May 14, 2026, 1:13 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

শ্যামনগরে সরকারি খাল বন্দোবস্তের নামে ঘুষগ্রহণের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আঁটুলিয়া ইউনিয়নে সরকারি খাল বন্দোবস্তের নামে ঘুষ গ্রহণের গুরুতর অভিযোগ উঠেছে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আশরাফুজ্জামান ও স্থানীয় এক জনপ্রতিনিধির বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, খোলপেটুয়া নদীর ঝুরঝুড়িয়া খালের ১৫ শতাংশ জায়গা বন্দোবস্ত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগী আবু বকর সিদ্দিকের কাছ থেকে ৬০ হাজার টাকা গ্রহণ করা হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো বন্দোবস্ত দেওয়া হয়নি।
ভুক্তভোগী আবু বকর সিদ্দিক জানান, ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলামের মাধ্যমে আশরাফুজ্জামান তার কাছ থেকে টাকা গ্রহণ করেন। তবে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হওয়ায় এবং টাকা ফেরত চাইলে বিভিন্নভাবে টালবাহানা করা হচ্ছে। স্থানীয়রা এই কর্মকাণ্ডকে প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।
অভিযোগ রয়েছে যে, আঁটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালক্ষী গ্রামের মৃত আবু আক্কাসের ছেলে মিজানুর রহমান ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে দালালচক্র পরিচালনা করছেন এবং বিভিন্ন ঘুষ বাণিজ্য নিয়ন্ত্রণ করছেন।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন স্পষ্ট করেছেন, নায়েব কোনো অবস্থাতেই সরকারি খাল বন্দোবস্ত দিতে পারবে না; এটি শুধুমাত্র ইজারা দেওয়া যেতে পারে, যা উপজেলা পর্যায়ে নিয়ন্ত্রণাধীন। উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক বলেন, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আক্তার জানান, ভুক্তভোগী পরিবারকে জেলা প্রশাসকের কাছে পাঠানো হলে তারা নিরপেক্ষভাবে অভিযোগের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
সচেতন মহল মনে করছেন, অভিযোগ সত্য হলে এটি কেবল ব্যক্তিগত প্রতারণা নয়, বরং সরকারি সম্পত্তি ব্যবহারের মাধ্যমে দুর্নীতির একটি ভয়াবহ চিত্র। দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।



ফেসবুক কর্নার