June 24, 2026, 11:45 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার পক্ষ থেকে কে.এম. জাকিরকে জন্মদিনের শুভেচ্ছা

অভয়নগর প্রতিবেদক

আজ ১লা মার্চ। রৌমারীর গণমানুষের কণ্ঠস্বর, সাহসী কলমযোদ্ধা এবং জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার রৌমারী প্রতিনিধি মোঃ জাকিরুল ইসলাম খন্দকার (কে.এম. জাকির)-এর জন্মদিন।
জন্মদিন উপলক্ষে জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার সম্পাদক মণ্ডলীর সদস্য ও পদকপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব শাহীন আহমেদ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে পত্রিকার সম্পাদক মণ্ডলী সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং সহকর্মীরা পৃথক শুভেচ্ছা বার্তায় তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত সাফল্য কামনা করেছেন।
মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা কে.এম. জাকির সততা, সাহস ও দায়িত্বশীলতার মাধ্যমে স্থানীয় সাংবাদিকতায় একটি আস্থার নাম হয়ে উঠেছেন। দুর্নীতি, মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে তার অনুসন্ধানী প্রতিবেদন জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং প্রশাসনের নজর কাড়তে সক্ষম হয়েছে।
সহকর্মীদের মতে, মফস্বল সাংবাদিকতার নানা ঝুঁকি ও প্রতিকূলতার মধ্যেও তিনি নীতিবোধ ও পেশাগত দৃঢ়তা ধরে রেখেছেন। তার কর্মনিষ্ঠা ও সাহসিকতা তরুণ সাংবাদিকদের জন্য অনুকরণীয়।
করোনা মহামারির সময়ও তিনি শুধু সংবাদ সংগ্রহেই সীমাবদ্ধ থাকেননি; অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তায়ও অংশ নিয়েছেন। সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় উপস্থিতি তাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে গেছে।
জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকা পরিবারের পক্ষ থেকে প্রত্যাশা করা হয়েছে—কে.এম. জাকির আগামীতেও সত্যনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবেন।
শুভ জন্মদিন, কে.এম. জাকির। আপনার পেশাগত ও ব্যক্তিগত জীবন হোক আরও সফল ও সমৃদ্ধ।



ফেসবুক কর্নার