June 25, 2026, 6:08 am
শিরোনাম :
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি

জীবননগরে আহত মফিজুর রহমানের শয্যাপাশে আমীরে জামায়াত

অভয়নগর প্রতিবেদক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমীর ডা. ডা. শফিকুর রহমান এমপি রবিবার সকালে রাজধানীর অরোরা হাসপাতালে চিকিৎসাধীন চুয়াডাঙ্গার জীবননগরে সংঘর্ষে গুরুতর আহত হাফেজ মাওলানা মফিজুর রহমানকে দেখতে যান। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
হাসপাতালে অবস্থানকালে আমীরে জামায়াত আহত মফিজুর রহমানের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, চুয়াডাঙ্গার জীবননগরে সাম্প্রতিক সংঘর্ষে ইউনিয়ন আমীর মফিজুর রহমান গুরুতর আহত হন এবং তার ভাই হাফিজুর রহমান নিহত হন। এ ঘটনায় দলের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। ঘটনার প্রতিবাদে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।



ফেসবুক কর্নার