May 14, 2026, 1:03 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

নাটোরে অযথা খরচ বন্ধের আহ্বান সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর

মনজুরুল ইসলাম নাটোর

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিগত সময়ে মানুষকে দেখানোর জন্য অযথা খরচ করা হয়েছে, যা এখন বন্ধ করতে হবে। তিনি বলেন, একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করা হয়েছে, তাই সাশ্রয়ী ও পরিকল্পিত ব্যয় নিশ্চিত করা জরুরি। রোববার দুপুরে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস-এর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সুগার মিলের শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন দাবির প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নর্থ বেঙ্গল সুগার মিলকে একটি সুসংগঠিত ব্যবস্থাপনার আওতায় আনা হবে। আখচাষী, শ্রমিক ও কর্মকর্তাদের সমন্বয়ে উৎপাদন ক্ষমতা বাড়িয়ে এটিকে আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, বর্তমানে প্রতিদিন প্রায় ১৫শ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা থাকলেও প্রযুক্তি উন্নয়ন ও সংস্কারের মাধ্যমে তা আরও বাড়ানো সম্ভব। উৎপাদন বৃদ্ধি পেলে দেশ স্বনির্ভরতার দিকে এগোবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া পেনশনের বিষয়ে তিনি বলেন, অনেকেই এখনো তাদের প্রাপ্য অর্থ পাননি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং ঈদের আগে বা পরপরই দ্রুত পেনশন প্রদানের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে। পাশাপাশি মিলের উৎপাদিত মোলাসেস নিজস্ব ব্যবস্থাপনায় ব্যবহার করে ডিস্টিলারি স্থাপনের পরিকল্পনার কথাও জানান, যা বাস্তবায়িত হলে কর্মসংস্থান বাড়বে।
এ সময় মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী সুগার মিল পরিদর্শন করেন। পরে বাগাতিপাড়া উপজেলায় পৌঁছালে থানা-পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।



ফেসবুক কর্নার