June 4, 2026, 6:26 am
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

শিবচরে ৩২ কেজি ৫শ গ্রাম ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার ও পদ্মা নদীতে অবমুক্ত

অভয়নগর প্রতিবেদক

মাদারীপুরের শিবচরে ৩২ কেজি ৫শ গ্রাম ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে মৎস্য বিভাগ। উদ্ধারকৃত কচ্ছপটি পরে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।
শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান, রবিবার দুপুরে জেলার শিবচর বাজারে একটি বড় আকারের কচ্ছপ রাখা অবস্থায় দেখা যায়। কচ্ছপটি একটি চক্র এনে সরকারি বরহামগঞ্জ কলেজ সংলগ্ন রাস্তার পাশে রশি দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে সত্যজিৎ মজুমদারসহ শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করে উপজেলা কাঁঠালবাড়ি এলাকায় পদ্মা নদীতে অবমুক্ত করে।
উদ্ধারকৃত কচ্ছপটির ওজন ৩২ কেজি ৫শ গ্রাম এবং এটি একটি সামুদ্রিক কচ্ছপ বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত কারো পরিচয় এখনও জানা যায়নি।



ফেসবুক কর্নার