June 3, 2026, 10:16 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

পত্নীতলায় ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক
module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: NightHDR; ?cct_value: 0; ?AI_Scene: (200, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (200, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

  1. নওগাঁর পত্নীতলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। উপজেলা পর্যায়ের ৪০ জন যুবক ও যুবতী তিনটি ব্যাচে কম্পিউটারের মৌলিক বিষয় ও নেটওয়ার্কিং বিষয়ে দক্ষতা অর্জন করবেন।
    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলীমুজ্জামান মিলন। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, “প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবে কাজে লাগানোই মূল উদ্দেশ্য। প্রশিক্ষণের সময় অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে প্রত্যেকে যেন আয়-রোজগারের পথে নিজেদের নিয়োজিত করতে পারে, সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আমরা মাঝে মাঝে চেক করব আপনাদের দক্ষতা কতটুকু উন্নত হয়েছে। দুই মাসব্যাপী প্রশিক্ষণকালে প্রত্যেকে একটি ল্যাপটপ কিনবেন যাতে শেখা বিষয়গুলো বাস্তবে প্রয়োগ করতে পারেন।”
    প্রশিক্ষণ উদ্বোধনে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল ইসলাম, কম্পিউটার প্রশিক্ষক দারেস আলী, এবং দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী আসির উদ্দিন।
    প্রশিক্ষণটি যুব সমাজকে প্রযুক্তিতে দক্ষ করে তুলতে এবং বাস্তব জীবনে নতুন উদ্যোগ ও কর্মসংস্থান তৈরিতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।



ফেসবুক কর্নার