June 3, 2026, 11:09 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

দশমিনায় ছাত্রদল সভাপতির ওপর হামলার অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

দশমিনা উপজেলার ২নং আলীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল মাহমুদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।
রবিবার (১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার আলীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগী সোহেল মাহমুদের অভিযোগ, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক)-এর পক্ষে কাজ করায় ট্রাক প্রতীকের সমর্থক তথা গণ অধিকার পরিষদ-এর নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়।
হামলার পর স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দশমিনা সরকারি হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে দশমিনা উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিলন হাসান দাবি করেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরেই এ ঘটনা ঘটেছে। এ হামলার সঙ্গে গণ অধিকার পরিষদের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই বলেও তিনি জানান।
এ বিষয়ে জানতে চাইলে দশমিনা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং সংশ্লিষ্টদের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।



ফেসবুক কর্নার