June 4, 2026, 3:15 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে পুলিশের অভিযান: ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০৮ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে। এ অভিযান সোমবার (২ মার্চ) ভোর রাত ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন বিশ্বরোড এলাকা থেকে পরিচালনা করা হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের বরাতে জানা যায়, সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম এর নির্দেশনায় এবং থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এটিএসআই শহিদুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট বসানো হয়। এ সময় আশুগঞ্জগামী সন্দেহভাজন একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১১-৫৮৩৮) সিগনাল দিলে গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া চালিয়ে গাড়িটি ধরতে সক্ষম হয়।
গাড়িটি তল্লাশি করার সময় ১০৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাড়িটি চালাচ্ছিলেন অজ্ঞাতনামা একজন ড্রাইভার, যিনি গাড়ি ফেলে পালিয়ে যায়।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, খাঁটিহাতা হাইওয়ে থানা সৃষ্টির পর থেকে এটি পুলিশ কর্তৃক পরিচালিত সবচেয়ে বড় মাদকবিরোধী অভিযান।



ফেসবুক কর্নার