June 24, 2026, 10:19 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে রাস্তার পাশে সরকারি গাছ কাটার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

ময়নুল ইসলাম পঞ্চগড়

পঞ্চগড় সদর উপজেলার ১ নং অমরখানা ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামে সড়কের পাশে সরকারি ইউ গাছগুলো ধাপে ধাপে কর্তনের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, এ কাজ করছে ফেডারেশনের পরিচিত ব্যক্তিরা—হাসান, জামাল ও বেলাল—যারা নিজেকে ফেডারেশনের লোক বলে পরিচয় দিয়ে গাছ কেটে চলেছেন।
১ নং অমরখানা ভূমি অফিসের সহকারী তহশিলদার রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে গাছ কর্তনের আলামত পেয়েছেন, তবে কেউ দায় স্বীকার করেনি। ফেডারেশন সভাপতি জাকির মাস্টারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে স্থানীয়রা প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। তাদের মতে, সরকারি সম্পদ রক্ষায় দায়িত্বশীলদের সঠিক তদন্ত ও আইনি ব্যবস্থা না নিলে এমন অবৈধ কার্যক্রম বন্ধ করা কঠিন হবে।



ফেসবুক কর্নার