June 4, 2026, 3:17 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

পরকিয়া প্রেম: গৃহবধূ ও কলেজছাত্রকে রশিতে বেঁধে নির্যাতন

অভয়নগর প্রতিবেদক

স্টাফ রিপোর্টার: নওগাঁর মান্দা উপজেলায় এক গৃহবধূ ও এক কলেজছাত্রকে ‘অপ্রীতিকর অবস্থায়’ আটক করে রশিতে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। ঘটনাটি সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ভোলাম গ্রামে ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দুজনের মধ্যে একজন ওই গ্রামের এক ব্যবসায়ীর স্ত্রী এবং অন্যজন স্থানীয় কলেজের শিক্ষার্থী রবিউল (১৮)। এলাকার লোকজনের দাবি, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সোমবার রাতে গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে শিক্ষার্থী রবিউল তার বাড়িতে যান। এ সময় তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে স্বামীসহ স্থানীয় কয়েকজন তাদের আটক করেন।
অভিযোগ রয়েছে, পরে তাদের রশি দিয়ে বেঁধে কিছু সময় ঘরের ভেতরে রাখা হয়। খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ বলেন, তারা ঘটনাটি জেনেছেন এবং পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।



ফেসবুক কর্নার