April 23, 2026, 2:53 pm
শিরোনাম :
মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ কমলনগরে ‘খলিল বাহিনী’ আতঙ্ক: ধর্ষণচেষ্টা, চুরি-ডাকাতির অভিযোগে উত্তাল জনপদ দেড় মাস ধরে আদালত চত্বরে ময়লার স্তূপ, দুর্ভোগে বিচারপ্রার্থী ও ব্যবসায়ীরা নলডাঙ্গায় আগুনে কৃষকের ৮টি ছাগল পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২ লাখ টাকা প্রধান শিক্ষকের অবহেলায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারল না শিক্ষার্থী খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন

আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিতে প্রবেশ করতে হবে-এ্যাডভোকেট গাজী এনামুল হক

মাসুদ রাইহান মনিরামপুর যশোর

যশোরের মণিরামপুরে তিনদিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-২০২৬’ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। “এসেছে নতুন ভোর, নতুন দিনের আগমন; প্রতি ইঞ্চি জমি আবাদে বাড়বে উৎপাদন” এই স্লোগানকে সামনে রেখে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে মেলার সূচনা হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সম্রাট হোসেন, সঞ্চালনা করেন উদ্ভিদ সংরক্ষণ অফিসার তবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৫ মণিরামপুর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট গাজী এনামুল হক, যিনি মেলার গুরুত্ব তুলে ধরে বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টি চাহিদা মেটাতে আমাদের সনাতন কৃষি থেকে বের হয়ে বাণিজ্যিক ও আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিতে প্রবেশ করতে হবে। এই মেলা কৃষকদের আধুনিক যন্ত্রপাতির সঙ্গে পরিচয় করিয়ে দেবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রাখবে। আমরা চাই, মণিরামপুরের প্রতিটি কৃষক প্রযুক্তির ছোঁয়ায় উৎপাদন বহুগুণ বাড়িয়ে নিতে সক্ষম হোক।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সমরেন বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার মোছাঃ মাহমুদা আক্তার, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শাহনাজসহ অন্যান্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলা চলবে আগামী তিন দিন, যেখানে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ



ফেসবুক কর্নার