June 25, 2026, 10:27 am
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর

খুলনায় সাবেক শ্রমিক নেতাকে গুলি করে হত্যা; অস্ত্রসহ খুনি গ্রেফতার 

শেখ নাসির উদ্দীন খুলনা

খুলনা মহানগরীর ডাকবাংলো মোড়ের বাটার দোকানের সামনে প্রকাশ্যে গুলি করে রূপসা-বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী অশোক ঘোষকে একটি বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ।
বুধবার (০৪ মার্চ) রাত আনুমানিক ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৯টা দিকে ডাকবাংলা মোড়ে মাসুম বিল্লাহ অবস্থানকালে একদল দুর্বৃত্ত তার ওপর গুলি চালায়।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তাৎক্ষণিক অভিযান চালিয়ে অশোক ঘোষকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।
নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।



ফেসবুক কর্নার