May 14, 2026, 2:00 pm
শিরোনাম :
উপবন এক্সপ্রেসের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং

ঈদের আগে পুনরায় চালু হচ্ছে সিরাজগঞ্জের কদম ফোয়ারা

অভয়নগর প্রতিবেদক

দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন রূপে আবারও চালু হতে যাচ্ছে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন এলাকার ঐতিহ্যবাহী কদম ফোয়ারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরের আগেই ফোয়ারাটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই ফোয়ারার চারপাশের পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানির লাইন সংস্কার ও নতুন আলোকসজ্জা স্থাপনের কাজ শুরু হয়েছে।
বাজার স্টেশন এলাকা শহরের ব্যস্ততম এলাকা হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ এই পথে চলাচল করেন। এক সময় কদম ফোয়ারাটি ছিল শহরের অন্যতম আকর্ষণীয় সৌন্দর্যবর্ধন প্রকল্প, তবে নানা কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় শহরের সৌন্দর্য কিছুটা ম্লান হয়ে গিয়েছিল।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা আশা প্রকাশ করেছেন, ফোয়ারাটি চালু হলে শহরের পরিবেশ নান্দনিক হবে এবং শহরে আগত মানুষদের জন্য এটি হবে বিশেষ আকর্ষণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগে ফোয়ারাটি সম্পূর্ণরূপে চালু করার লক্ষ্য নিয়ে দ্রুতগতিতে কাজ চলছে এবং কাজ শেষ হলে নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও রাখা হবে।
নাগরিকদের প্রত্যাশা, নতুন করে চালু হওয়া কদম ফোয়ারাটি শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি সিরাজগঞ্জের একটি পরিচিত প্রতীক হিসেবেও আবারও নিজের অবস্থান ফিরে পাবে।



ফেসবুক কর্নার