June 24, 2026, 10:57 pm
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

খুলনা–১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে কৃষ্ণ নন্দীর নাম আলোচনায়

Reporter Name

খুলনা আফিস –
খুলনা–১ আসন (দাকোপ–বটিয়াঘাটা) ঘিরে নতুন রাজনৈতিক গুঞ্জন সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, হিন্দু অধ্যুষিত এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হতে পারেন কৃষ্ণ নন্দী। বিষয়টি নিয়ে আলোচনা–সমালোচনা বাড়লেও এখনো তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি দল।
দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন পেলে নির্বাচন করতে প্রস্তুত কৃষ্ণ নন্দী। তিনি জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত কৃষ্ণ নন্দীর বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগর বাণিজ্যিক এলাকায়, যেখানে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
গণঅভ্যুত্থান–পরবর্তী সময়ে তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল এবং খুলনা–৫ আসনের (ডুমুরিয়া–ফুলতলা) প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান। এর পর থেকেই দাঁড়িপাল্লার পক্ষে বিভিন্ন নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন তিনি।
সম্ভাব্য প্রার্থিতা সম্পর্কে জানতে চাইলে কৃষ্ণ নন্দী জানান, দীর্ঘদিন ধরে তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। দল মনোনয়ন দিলে তিনি নির্বাচন করতে আগ্রহী। তবে এখনো দলীয়ভাবে কোনো সবুজ সংকেত পাননি বলেও জানান।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, কৃষ্ণ নন্দীসহ কারো বিষয়ে দল এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। জামায়াতের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী হিন্দু বা খ্রিস্টান কমিউনিটিতে জনপ্রিয় ও আগ্রহী ব্যক্তিদের পার্লামেন্টে প্রতিনিধিত্বের সুযোগ করে দিতে চাই। তবে নির্দিষ্ট কোনো আসন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।



ফেসবুক কর্নার