July 17, 2026, 8:48 pm
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রেদওয়ানুল ইসলাম রিপন স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জলিলপুর পাঁচমাথা থেকে ভৈরবা সড়কের পাশে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় তার হাতে থাকা একটি গোলাপি রঙের কাপড়ের ব্যাগ তল্লাশি করে খাকি রঙের কসটেপে মোড়ানো একটি পোটলা থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।
গ্রেপ্তার মহিদুল মল্লিক মহেশপুর উপজেলার ভৈরবা (কুল্লাহপাড়া) গ্রামের মৃত আলী কদর মল্লিকের ছেলে।
এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) মো. টিপু সুলতানকে দেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার