June 24, 2026, 11:06 pm
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

কুয়াকাটায় বেড়াতে গিয়ে তরুণীর ওপর সংঘবদ্ধ নির্যাতনের অভিযোগ, বয়ফ্রেন্ড নিখোঁজ

অভয়নগর প্রতিবেদক

কুয়াকাটায় বেড়াতে গিয়ে তরুণীর ওপর সংঘবদ্ধ নির্যাতনের
কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন বরিশালের এক কলেজছাত্রী; সেখানে তার ওপর সংঘবদ্ধ নির্যাতনের অভিযোগ উঠেছে এবং তার বয়ফ্রেন্ড নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় কুয়াকাটার পশ্চিম পাড়ে সময় কাটানোর পর সৈকতের পথ ধরে ফেরার পথে কিছু অজ্ঞাত যুবক তাদের পথরোধ করে। অভিযোগে বলা হয়, পরে ওই তরুণীকে জোরপূর্বক নিয়ে নির্যাতন চালানো হয় এবং মোবাইলে কিছু ভিডিও ধারণ করা হয়। পাশাপাশি বলা হয়েছে, ঘটনার কোনো তথ্য প্রকাশ করলে ভিডিও ছড়িয়ে দেবার হুমকি দেওয়া হয়েছে।
ভুক্তভোগী তরুণী বরিশালের সরকারি বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি মাদারীপুর জেলার ভূরঘাটা উপজেলার বাসিন্দা এবং পড়াশোনার জন্য বরিশালে থাকতেন। তার বয়ফ্রেন্ড রাকিব ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন এবং তার মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছে।
পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, সামাজিক সম্মান ও নিরাপত্তার ভয়ে তিনি এখনও থানায় মামলা করেননি।
স্থানীয়দের দাবি, পর্যটন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি করেছেন।
এ ঘটনায় কুয়াকাটা থানার পক্ষ থেকে প্রতিক্রিয়া বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার