May 14, 2026, 1:02 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

সুন্দরবনে বনদস্যুদের হাতে জেলে অপহরণ, ১৪ জন মুক্তিপণ দিয়ে ছাড়া

অভয়নগর প্রতিবেদক

সুন্দরবনে বনদস্যুদের হাতে জেলে অপহরণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বুধবার রাতে করিম শরীফ বাহিনীর সদস্যরা নতুন করে তিন জন জেলেকে অপহরণ করেছে। শরণখোলা রেঞ্জের শৌলা ও আড়-য়া গাং এলাকা থেকে অপহৃত এই জেলেদের মধ্যে দুইজনের নাম জানা গেছে, তারা হলেন রায়হান (২২) ও সুমন (২৪), যারা বাগেরহাটের শরণখোলা গ্রামের বাসিন্দা।
অপরদিকে, গত তিন সপ্তাহে সুন্দরবনের শুটকি পল্লির ৬ মহাজনের মোট ২৬ জন জেলের মধ্যে ১৪ জনকে বনদস্যুদের হাতে মুক্তিপণ প্রদান করে ছাড়া পেয়েছে। এখনও ১২ জন জেলে বন্দি রয়েছেন। বনদস্যুর দাপটের কারণে শরণখোলা রেঞ্জ এলাকায় কোস্টগার্ডের যৌথ অভিযান কার্যকর প্রভাব ফেলতে পারছে না, এবং দস্যুরা যেন রামরাজ্য কায়েম করেছে।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী আরিফ হোসেন মিঠু জানান, প্রতিটি অপহৃত জেলেকে মুক্ত করতে বনদস্যুদের ৭০ থেকে ৮০ হাজার টাকা মুক্তিপণ দিতে হয়েছে। ১২ ফেব্রুয়ারি এবং ১৬ ফেব্রুয়ারি দু’টি ঘটনায় মোট ২৬ জন জেলে অপহৃত হয়েছিল। এছাড়া শরণখোলা থানায় বাদী হয়ে মৎস্য ব্যবসায়ী ফিরোজ হাওলাদার বনদস্যু জাহাঙ্গীরকে প্রধান আসামী করে ডাকাতির মামলা দায়ের করেছেন।



ফেসবুক কর্নার