June 8, 2026, 6:49 am
শিরোনাম :
সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক মজুরি বৃদ্ধির দাবিতে আকিজ বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি নওগাঁয় জমি বিরোধে বৃদ্ধ নিহত, চারজন আটক বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল

জাহাঙ্গীর হোসেন ভূঁঞার তৃতীয়বারের শিক্ষা সম্মান: পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজে বিশেষ স্বীকৃতি

অভয়নগর প্রতিবেদক

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় গাইবান্ধার পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন ভূঁঞা কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। এ সাফল্য তার টানা তৃতীয়বারের।
জাহাঙ্গীর হোসেন ভূঁঞা ১৯৬৯ সালের ১ জুন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার চরখামের গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং ১৯৯৮ সালের ১০ অক্টোবর পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজে পরিসংখ্যান বিষয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া শিক্ষক প্রতিনিধি ও বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২২ ও ২০২৩ সালেও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি এই সাফল্যের জন্য কলেজ প্রশাসন, সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সবার কাছে দোয়া কামনা করেছেন।



ফেসবুক কর্নার